
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাতীয় কমিটির সদস্যসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ডিবির এই অভিযানে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্তদের ধরতেই অভিযান পরিচালিত হয়েছে।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ