
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর মন্তব্যকে বিপজ্জনক উসকানি বলে নিন্দা জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
চট্টগ্রামের এক সমাবেশে তিনি প্রশাসনকে নিজের আন্ডারে আনা, পুলিশকে রাজনৈতিক কাজে লাগানোর আহ্বান জানান। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।
অ্যাসোসিয়েশন বলছে, এমন উচ্চাকাঙ্ক্ষী ও হেয়প্রতিপন্নকারী মন্তব্য গণতান্ত্রিক ব্যবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অপচেষ্টা । তারা জানায়, ৫ আগস্টের অভ্যুত্থানের পর পুলিশ আরও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে কোনো পক্ষ না নিয়ে আইনের প্রতি অটল আছে।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ