দীর্ঘদিনের দুর্নীতি মামলায় ইসরাইলি প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০১৯ সালের তিন মামলায় তাঁর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট দপ্তর বলেছে, ব্যতিক্রমী এই আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর ক্ষমার জন্য হারজগকে চাপ দিচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে।
নেতানিয়াহু দাবি করেছেন, বিচারের চাপ রাষ্ট্র পরিচালনায় বাধা তৈরি করছে, তাই জাতীয় ঐক্যের স্বার্থে ক্ষমাই একমাত্র সমাধান।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ