
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, তফসিল ঘোষণার জন্য ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে কমিশনের সভা হবে। ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা বাড়ানো ও ভোটিং বুথের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
ভোটিং বুথের সংখ্যা কিছু ক্ষেত্রে ডাবল করার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। তফসিলের চূড়ান্ত তারিখ নির্ধারণ ৭ ডিসেম্বরের সভায় হবে।
ইসি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে, ফলে ৮ থেকে ১৪ তারিখের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ