
লিবিয়ায় বিপদগ্রস্ত আরও ৩১০ বাংলাদেশিকে স্বেচ্ছা প্রত্যাবাসনের মাধ্যমে দেশে পাঠানো হয়েছে। দূতাবাসের তত্ত্বাবধানে এবং লিবিয়া সরকারের সহযোগিতায় মিসরাতা থেকে ১৫১ জন ও ত্রিপোলি থেকে ১৫৯ জন অভিবাসী দেশে ফেরার পথে।
ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের বিশেষ চার্টার ফ্লাইটটি আজ সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত চতুর্থ বিশেষ ফ্লাইট।
রাষ্ট্রদূত আবুল হাসনাত বাশার বিদায়কালে জানান, বিপদগ্রস্ত অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসনে দূতাবাস নিরলসভাবে কাজ করছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত চার ফ্লাইটে মোট ১ হাজার ২৩৮ জনকে দেশে আনা হয়েছে। অনিয়মিত অভিবাসনের ঝুঁকিও তুলে ধরেন তিনি।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ