জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলন চালালেও শেষ পর্যন্ত নির্বাচনের দিনেই গণভোট মানতে রাজি হয়েছে ইসলামী সমমনা ৮ দল। সোমবার রাতে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে নেতারা জানান, ‘হ্যাঁ’ নিশ্চিত করতে ডিসেম্বর জুড়ে প্রচারণা চালাবে দলগুলো।
খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার ও সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবিগুলো বহাল রয়েছে।
পুরানা পল্টনের বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের শীর্ষ নেতারাও, যাদের ভূমিকা নিয়ে সমালোচনা আরও বেড়েছে বলে পর্যবেক্ষকদের মত।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ