অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ হওয়ায় লাখ লাখ শিশুর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ সব জনপ্রিয় প্ল্যাটফর্ম বুধবার থেকে শিশুদের অ্যাকাউন্ট মুছে দিচ্ছে।
আইন ভাঙলে ৪৯.৫ মিলিয়ন পর্যন্ত জরিমানা হতে পারে। বেশিরভাগ প্ল্যাটফর্মই নিয়ম মানার কথা জানালেও বয়স যাচাইয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে; কিছু শিশুও পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া; কেউ উদ্বিগ্ন, কেউ স্বস্তিতে। প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, আইন শতভাগ নিখুঁত না হলেও বার্তা স্পষ্ট—শিশুদের নিরাপত্তাই আগে।
মালয়েশিয়া, ডেনমার্ক ও নরওয়ে একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ