ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষার ফল জানা যাবে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে বা এসএমএসের মাধ্যমে।
মঙ্গলবার সন্ধ্যায় ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলের নথি উপাচার্যের হাতে তুলে দেন।
১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন, পরীক্ষা দিয়েছেন ৫ হাজার ৩৫২ জন। উত্তীর্ণ হয়েছেন ৬০২ জন, পাশের হার ১১ দশমিক ২৫ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে ১৪৫ জন ছাত্র ও ৪৫৭ জন ছাত্রী। গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয় সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ