নির্বাচন সামনে রেখে রাজনীতিক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতাদের নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি নিচ্ছে সরকার।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সব রাজনৈতিক দলের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ।
এই প্রটোকলে নেতাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা থাকবে।
হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ