নয় দিনের টানা আপিল শুনানি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১৭ জন।
ফলে আসন্ন নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৫৩ জন, যা নির্বাচনী প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করল।
গত ১০ জানুয়ারি শুরু হওয়া আপিল শুনানি শেষ হয় রোববার। এদিন ৬৩টি আবেদনের শুনানি নিয়ে ২৩টি মঞ্জুর হয়।
এর মধ্যে ২১ জন প্রার্থিতা ফিরে পান, আর মনোনয়ন বাতিল হয় আরও ২ জনের। ৩৫টি আবেদন নামঞ্জুর হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ, ভোট ১২ ফেব্রুয়ারি।
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতেই কমিশনের এই সিদ্ধান্ত।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ