
ঢাকার মহানগর হাকিম জি.এম. ফারহান ইশতিয়াক মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। সোমবার আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
বাড্ডা থানার মামলায় অভিযোগ করা হয়, ২০ জুলাই সরকার পতনের আন্দোলনের সময় মধ্যবাড্ডায় হামলা ও গুলিতে দুর্জয় নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে দুই চোখ অন্ধ হন।
এর আগে ডিবি ও সিআইডি পুলিশ সাথী ও তৌহিদকে পৃথক মামলায় গ্রেপ্তার করে রিমান্ড শেষে কারাগারে পাঠায়। এবার জুলাইয়ের এ হত্যাচেষ্টা মামলায় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলো।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ