
দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন ধরে চলা তাপপ্রবাহ আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ২৬ এপ্রিল থেকে গরম কিছুটা কমার ইঙ্গিত রয়েছে।
শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, ২৬ এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিসের মতে, ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এতে দিনের ও রাতের তাপমাত্রা কমে স্বস্তি ফিরতে পারে।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ