সিরাজগঞ্জ–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা শাহিনুর আলমের নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাহমিনা খাতুন।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বহুলী বাজারের কাছে গাড়িবহর যাওয়ার সময় পেছনের মোটরসাইকেল সাইড নিতে গিয়ে দুই নারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা মারা যান।
জামায়াত প্রার্থী জানান, নিহত নারীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
