আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের কাছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই গণ-অভ্যুত্থয়ের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার দায় “হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে” ।
সোমবার এই মামলার রায় ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাসদস্যরা মোতায়েন রয়েছে।
প্রসিকিউশন আদালতে দাবি করেছে—জুলাই অভ্যুত্থয়ের সব অপরাধে শেখ হাসিনাই ছিলেন মাস্টারমাইন্ড ও সর্বোচ্চ দায়িত্বরত ব্যক্তি। তাঁর সঙ্গে অভিযুক্ত আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন। দুইজনই পলাতক এবং ভারতে অবস্থান করছেন।













