বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

জামায়াত প্রার্থীর প্রচারণায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

সিরাজগঞ্জ–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা শাহিনুর আলমের নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাহমিনা খাতুন।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বহুলী বাজারের কাছে গাড়িবহর যাওয়ার সময় পেছনের মোটরসাইকেল সাইড নিতে গিয়ে দুই নারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা মারা যান।

জামায়াত প্রার্থী জানান, নিহত নারীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ