বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

জামায়াতের শোডাউনে আহত যুবকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ণ

সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে আহত যুবক আনারুল গাজীর খোঁজ নিতে বুধবার রাতে তার বাড়িতে যান সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন। দক্ষিণ বুধহাটার আনারুল গাজী ও ফিংড়ীর আখতার শোডাউনের ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাটি ঘটে বাদামতলা বাজার এলাকায়।

আনারুলের অবস্থার খোঁজ নিয়ে কাজী আলাউদ্দীন তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেন এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, আনারুলের জীবন রক্ষা পাওয়া বড় বিষয়। ওই শোডাউনের উচ্ছৃঙ্খলতায় একজন নিহত হয়েছেন, আর আনারুল গুরুতর আহত। তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দিচ্ছি, ভবিষ্যতেও পাশে থাকব।

সঙ্গে ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রবসহ স্থানীয় নেতারা। এর আগে ২২ নভেম্বর সাতক্ষীরা–২ আসনে জামায়াত প্রার্থী আব্দুল খালেকের মোটরসাইকেল শোডাউনে ধাক্কায় ফজর আলী নামে এক বৃদ্ধ নিহত হন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

শততম টেস্ট সেঞ্চুরির লিস্টে নাম লেখালেন মুশফিকুর রহিম

প্লট দুর্নীতি মামলায় হাসিনার ২১, জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড

খালেদা জিয়ার চিকিৎসায় ‘স্লো পয়জন’ হিসেবে কাজ করেছে মেথোট্রেক্সেট

মেট্রোরেলের কার্ডের অনলাইন রিচার্জ চালু হচ্ছে আজ

চুক্তি ভঙ্গ হলে ইরানে আরও শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের

পাহাড়ঘেরা ঝিরিপথের রোমাঞ্চ: অদেখা ধুমনি ঘাট

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ

প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ভোটের ছুটিতে ঢাকা ছাড়ছেন মানুষ, বাস ও রেলস্টেশনে ঘরমুখো যাত্রীর ঢল

অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড না ফেরার দেশে