শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

উত্তরায় সাততলা ভবনের আগুনে একই পরিবারের তিনজনসহ নিহত বেড়ে পাঁচ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনে আগুন লাগে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তানসহ একই পরিবারের তিনজন রয়েছেন।

উত্তরা পশ্চিম থানা জানায়, নিহত পাঁচজনের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এছাড়া হারেসের স্ত্রী এবং আরও একজনের মৃত্যু হয়েছে, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। নিহতরা ভবনটির পঞ্চম তলায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চার মিনিটের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৭টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত