শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

লামা সদর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
মোঃ জাহিদ হাসান
জানুয়ারি ২৩, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার লামা সদর ইউনিয়ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সদর ইউনিয়নের মেউলার চর এলাকার মহিউদ্দিন বুড়ার বাড়ির পাশের নদীতীরে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোঃ শাহাদাত হোসেন (নাম প্রকাশে সম্মত) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। জানায়, নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রযুক্তি নজরদারিতে উৎসবমুখর ভোটের প্রস্তুতি

জামায়াতের শোডাউনে আহত যুবকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন

দ্বিতীয় দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

অমোচনীয় কালি নিয়ে যা বললেন রাবি ভিসি

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মী গ্রেপ্তার

পহেলা বৈশাখে টাঙ্গাইলে শুরু ‘কৃষক কার্ড’, প্রথম ধাপে ২১,৫০০ কৃষক পাবেন সহায়তা

আইজিপিকে অপসারণে আইনজীবীদের সতর্কবার্তা

নজরুলই প্রথম ভারতবর্ষের স্বাধীনতা দাবী করেন

ইমরান খান বেঁচে থাকার কথা জানালেন পিটিআই নেতা

লামা সদর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ দিনের কারাদণ্ড