শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ধানমন্ডিতে প্রেক্ষাগৃহে কন্যাকে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৪, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডিতে একটি প্রেক্ষাগৃহে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে জিগাতলার একটি হলে যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির দিনে ব্যক্তিগত সময় কাটাতে তিনি সেখানে যান। তারা ‘প্রজেক্ট হেইল মেরি’ নামের একটি বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র দেখেন, যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রদর্শিত হয়।

এর আগে ভিন্ন একটি সিনেমা দেখার গুঞ্জন থাকলেও পরে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন, তিনি উল্লিখিত চলচ্চিত্রটিই উপভোগ করেছেন। এ বিষয়ে অন্য কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - সর্বশেষ