রাজধানীতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি, ফলে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এতে চালক ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ পাম্পে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। সীমিত সরবরাহের কারণে অনেক জায়গায় নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছেন না।
ভুক্তভোগীরা জানান, এতে পরিবহন চলাচল ব্যাহত হচ্ছে এবং আয়-রোজগারেও প্রভাব পড়ছে। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।















