রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্র তাওসিফ রহমান নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডাবতলা এলাকায় এ হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আটক হামলাকারীর নাম ইমন (ছদ্মনাম লিমন), বাড়ি গাইবান্ধায়। তিনি ‘বিচারকের ভাই’ পরিচয়ে ভবনে প্রবেশ করেছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। প্রাথমিক ধারণা, হামলাকারীর সঙ্গে পূর্ববিরোধ ছিল।












