শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

তারেক রহমানের কণ্ঠে গণতন্ত্র পুনর্জাগরণের বার্তা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রধান শত্রু হিসেবে পরিচিত এবং শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর নতুন করে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি।

‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্রজনতার ঐক্যবদ্ধ শক্তিতে পতন হয়েছিল স্বৈরশাসনের। এরশাদের অবৈধ ক্ষমতা দখল গণতন্ত্রকে ধ্বংস করলেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরে আসে।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের জনআন্দোলন আবারও প্রমাণ করেছে, দেশের মানুষ ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করে। বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার ও অসুস্থতা নিয়েও তিনি গভীর উদ্বেগ জানান।

তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঠেকাতে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

অর্থ ও পেশিশক্তির বাইরে নির্বাচনী মডেলের কথা বললেন তাসনিম জারা

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

শীতের ভোরে বাউৎ উৎসব: বাংলার জল-সংস্কৃতির শতবর্ষের ঐতিহ্য

এভিয়েশন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানে গড়তে কাজ করছে সরকার

রাজশাহীতে বিচারকের বাসায় ছুরিকাঘাত, নিহত ছেলে, স্ত্রী আশঙ্কাজনক

মশক নিয়ন্ত্রণে ফ্লোরিডা সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যে আলোচনা

জামায়াত আমিরের জন্য অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েন

বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলির উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার