অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ পার্লামেন্ট সদস্য অ্যাবিগেল বয়েড আসন্ন জাতীয় নির্বাচনে সহিংসতা ও অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।
তিনি অন্তর্বর্তী সরকারকে অবাধ ও স্বচ্ছ ভোট নিশ্চিতের আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা, চলাফেরা ও রাজনৈতিক অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার ভূমিকা চেয়েছেন।
বয়েড অভিযোগ করেন, সাবেক সরকারের আমলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়েছে এবং বিরোধীদের দমন করা হয়েছে। সাম্প্রতিক সহিংসতা ও মনোনীত প্রার্থীর ওপর হামলাকেও তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
প্রবাসী ভোট, ডাকভোট নিরাপত্তা ও দুর্নীতির তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বানও তোলেন তিনি।














