সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ইমরান খান বেঁচে থাকার কথা জানালেন পিটিআই নেতা

প্রতিবেদক
রিদওয়ান
ডিসেম্বর ১, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ণ

পাকিস্তানের আদিয়ালা কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব নাকচ করেছেন পিটিআই–এর সিনেটর খুররম জিশান। তিনি জানান, ইমরান বেঁচে আছেন কিন্তু প্রায় এক মাস ধরে তাকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে।

জিশানের দাবি, সরকার ইমরানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাই তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না এবং পরিবার–আইনজীবীকেও দেখা করতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, ইমরানকে জোর করে দেশ ছাড়াতে চাপ দেওয়া হচ্ছে। চুপ থাকার শর্তে বিদেশে পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু ইমরান এতে রাজি নন।

সর্বশেষ - সর্বশেষ