আখতার হোসেনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেছেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।
মুনতাসির দাবি, বিভিন্ন জেলায় পিপি নিয়োগে আখতার ৫০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন এবং নরসিংদীর শিরিন আক্তার শেলীর নাম কেটে অন্য প্রার্থীকে টাকার বিনিময়ে স্থান দিয়েছেন।
তিনি আরও বলেন, শিরিনকে পিপি করার পরও আখতার পক্ষ থেকে ৫০ লাখ টাকার দাবি আসে; এমনকি নাম কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
দুর্নীতি ফাঁস করায় নিজের জীবন ঝুঁকিতে পড়েছে বলেও অভিযোগ করেন মুনতাসির।তবুও ধীরে ধীরে এনসিপির দুর্নীতিবাজ অন্যান্য নেতাদের তথ্যও ফাঁস করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।













