বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

কুমিল্লায় গলা কেটে নারীকে হত্যা, মরদেহ খাটের নিচে

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ

কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় মিলন বিবি (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহ বেডসিটে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়। শুক্রবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত মিলন বিবির বাড়ি বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। নিহতের মেয়ে তানজিনা জানান, তারা বেড়াতে গেলে হত্যাকাণ্ডটি ঘটে। প্রতিবেশীরা দরজা খোলা দেখে খবর দিলে খাটের নিচে মরদেহ পাওয়া যায়।

ওসি মহিনুল ইসলাম জানান, অর্থসংক্রান্ত বিরোধের জেরে হত্যার আশঙ্কা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, তদন্ত চলছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত