বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার জনজীবন–সংক্রান্ত সংকট সামলাতে ব্যর্থ হয়ে বিদেশিদের সঙ্গে অস্বচ্ছ চুক্তিতে ব্যস্ত। রোববার পটুয়াখালীতে এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে তিনি বলেন, ডেঙ্গু, বাজারদর ও কৃষক সংকট সামলাতে উদ্যোগ নেই, বরং শেখ হাসিনার মতো গোপন সমঝোতা চলছে।
তিনি দাবি করেন, চট্টগ্রামসহ নদীবন্দর–সমুদ্রবন্দর বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর করা হলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। জনগণ এসব বিষয়ে জবাব চায় বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের নির্দেশে গনি মিয়া পরিবারকে সহায়তা দিতে গিয়ে রিজভী আরও বলেন, অতীতের ভুল আর চলতে দেওয়া যাবে না; জনস্বার্থই রাষ্ট্রের সিদ্ধান্তের মূল হওয়া উচিত।













