রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত।
সোমবার সন্ধ্যায় সি ব্লক এলাকার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির ভেতরে এ ঘটনা ঘটে। মাথা, বুক ও পিঠে পরপর সাত রাউন্ড গুলি করলে তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। একজন সন্দেহভাজন আটক হয়েছে। কেন বা কারা এ হত্যায় জড়িত—তা তদন্তে কাজ করছে ডিএমপি। ঘটনায় এক রিকশাচালকও গুলিবিদ্ধ হয়েছেন।













