বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। বৈঠক শেষে সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, নিয়মিত আলোচনার পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেবে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডা এ জেড এম জাহিদ শিগগিরই বিস্তারিত জানাবেন বলে দলীয়ভাবে নিশ্চিত করা হয়েছে।















