সংযুক্ত আরব আমিরাতে দুই প্রবাসী বাংলাদেশি একসাথে ভাগ্য খুলেছেন। শারজাহে বসবাসরত ৪৪ বছরের হারুন সরদার নূর নবি জিতেছেন দুই কোটি দিরহামের (প্রায় ৬৬ কোটি টাকা) গ্র্যান্ড জ্যাকপট। একই সঙ্গে ৪৩ বছরের মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবি পেয়েছেন ‘ড্রিম কার’ রেঞ্জ রোভার ভেলার।
হারুন ২০০৯ সাল থেকে লটারি কিনে আসছেন, এবার অবশেষে কপাল খুললো। সাইফুল ২৫ বছর ধরে আমিরাতে রয়েছেন এবং দীর্ঘদিন ১০ সদস্যের দলের হয়ে লটারি কিনে আসছিলেন। দু’জনই নিজের ভাগ্যবান মুহূর্তে হতবিহ্বল হয়ে পড়েন। নবি বলেন, “এখনো বিশ্বাস করতে পারছি না, গাড়ি নিয়ে কী করবো ভাবিনি।”















