মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ডলার ধরে রাখতে ফের নিলামে নামলো বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
শাপলা
ডিসেম্বর ২, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংক আবার নিলামের মাধ্যমে ডলার কিনেছে যাতে দর ১২২ টাকা ২৫ পয়সার নিচে নেমে না যায়। রোববার ব্যাংকগুলো থেকে ৫৪ মিলিয়ন ডলার তোলা হয়েছে, ফলে চলতি অর্থবছরে কেনা মোট ডলার এখন ২ বিলিয়নের বেশি।

ডলারদর কমার পেছনে বড় সরকারি পেমেন্ট কমে যাওয়া, নতুন বিনিয়োগ না থাকায় আমদানি হ্রাস এবং মাসশেষে রেমিট্যান্স বাড়াকে কারণ জানিয়েছে ব্যাংকাররা।

ইন্টারব্যাংক বাজারে দর নেমে ১২২ টাকা ১৭ পয়সায় ঠেকায় কেন্দ্রীয় ব্যাংক সংকেত দিয়েছে যে দর আরও নামতে দেয়া হবে না। ডিসেম্বরের মাঝামাঝি পেমেন্ট বাড়লে ডলারদর আবার চড়তে পারে বলে অনুমান করছেন ট্রেজারি কর্মকর্তারা।

সর্বশেষ - সর্বশেষ