শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চান জামায়াত নেতা শামীম সাঈদী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

পিরোজপুর–২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী বলেছেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একাত্তরে স্বপ্ন দেখা সোনার বাংলাদেশ গড়তে চান। তার মতে, এবার লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত ও বেকারত্বহীন দেশ প্রতিষ্ঠা।

সুটিয়াকাঠী ইউনিয়ন জামায়াতের আয়োজিত সুধী সমাবেশে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এ বক্তব্য দেন।

হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে মুসলমানদের মতো হিন্দুদেরও ত্যাগ রয়েছে। ‘সংখ্যালঘু’ শব্দে কাউকে আলাদা করতে চান না তিনি। তার দাবি, মসজিদের মতো মন্দিরও নিরাপদ থাকবে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎকেও স্মরণ করেন তিনি।

জামায়াতের কোনো এমপি–মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই উল্লেখ করে সাঈদী বলেন, কয়েক কোটি টাকা খরচ করা প্রার্থী জনগণের উন্নয়ন করে না। ভোট কেনাবেচার সংস্কৃতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি।

বিদেশে অর্থপাচার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং অনেকের ভোট ক্রয় করা হয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বেগমপাড়ার মতোই নতুন ঠিকানা তৈরি হবে দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার বিজয় চাইলে ঘরে বসে নয়, বরং পরিবার–পরিজনসহ সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাতে হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

হাদির মৃত্যুর খবরে উত্তাল ধানমন্ডি, ছায়ানট ভবনে ভাঙচুর ও আগুন

মশক নিয়ন্ত্রণে ফ্লোরিডা সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যে আলোচনা

আজ ঢাকায় এনসিপির ইশতেহার ঘোষণা

ঢাকার কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

পরীক্ষার স্বার্থে স্থগিত হলো প্রাথমিক শিক্ষকদের শাটডাউন

টুঙ্গিপাড়ায় ৪ হাজার ৫শ লিটার ডিজেল মজুত, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঢাকায় নির্বাচনি জনসভা থেকে ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা

পাট ও সবুজ শিল্পে চীনের বড় বিনিয়োগ আগ্রহ: বাংলাদেশে রপ্তানিমুখী উৎপাদনে নতুন দিগন্ত

অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকারের আদলে চায় বিএনপি