শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

নিকোটিন পাউচের অনুমোদন বাতিলের দাবি—জনস্বাস্থ্য নিয়ে প্রশ্নে নারী মৈত্রীর ক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমোদন দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে নারী মৈত্রী। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন—এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি এবং সরকারের ঘোষিত তামাক–নিয়ন্ত্রণ নীতির পরিপন্থী।

বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ বিবেচনায় বহু দেশ নিকোটিন পাউচ নিষিদ্ধ করেছে। শিশু–কিশোরদের মধ্যে পণ্যটির দ্রুত জনপ্রিয়তাও উদ্বেগের কারণ।

সংগঠনের নেতৃবৃন্দ দ্রুত অনুমোদন বাতিল ও তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাসের দাবি জানান। তাদের মতে, এই সিদ্ধান্ত টেকসই উন্নয়ন লক্ষ্য ও রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক।

সর্বশেষ - সর্বশেষ