জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন অন্তর্বর্তী সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন শুধু বিবৃতি দিয়ে বিষয়টিকে হালকা করা নয়, বরং “মব” নিয়ন্ত্রণ করার জন্য।
এ দিন (৫ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক বা নুরাল পাগলার দরবারে হামলা চালিয়ে মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনা বর্বরতার চূড়ান্ত রূপ। এই ঘটনায় একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন।
আশফাক নিপুন পোস্টে উল্লেখ করেন, “ভিক্ষা চাই না, কুত্তা সামলা’–মতো বলতেছি, বিবৃতি চাই না, মব সামলা!”












