রবিবার , ১৬ আগস্ট ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

লামার ফাঁসিয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

প্রতিবেদক
মোঃ জাহিদ হাসান
আগস্ট ১৬, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ

 

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে
ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, বিএনপি নেতা ফসিউল আলম, গুলিস্তান বাজারের সভাপতি জসীমউদ্দীনসহ শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় মানুষ অংশ নেন।
লামা থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদের সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার এসআই নাছির উদ্দীনের পরিচালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পের আইসি এসআই জামিল আহমেদ, লামা থানার এসআই সঞ্জয় পাল, এসআই জিয়াউর রহমান, এএসআই মনসুর ও এএসআই রায়হান।সভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা এবং মাদক নির্মূলে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।সভাপতির বক্তব্যে লামা থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।পরে মাদকবিরোধী র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত