সৌদি আরব খেলাধুলায় প্রভাব বাড়াতে এবার বিনিয়োগ করছে নারী ক্রিকেটে। ফেয়ারব্রেক ও সৌদি ক্রিকেটের যৌথ উদ্যোগে ২০২৬ সাল থেকে শুরু হবে উইমেনস ওয়ার্ল্ড টি–টোয়েন্টি চ্যালেঞ্জ—দেশটির প্রথম পেশাদার নারী ক্রিকেট টুর্নামেন্ট।
তিন–পাঁচ দেশের নয়, অংশ নেবেন ৩৫টিরও বেশি দেশের ক্রিকেটার। ছয় দল, ১৯ ম্যাচ—রাউন্ড–রবিন, দুটি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে দুই সপ্তাহব্যাপী আয়োজন। খেলোয়াড় বাছাই হবে নির্বাচকদের সিদ্ধান্তে, নিলাম ছাড়া।
বেতন কাঠামো এখনও চূড়ান্ত না হলেও দ্য হান্ড্রেড বা উইমেনস বিগ ব্যাশের সমপর্যায়ের পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আয়োজন সৌদি আরবকে নারী ক্রিকেটের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।














