বেগম খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা করে তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবার এখন থেকে বিশেষ সুরক্ষা পাবেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন থাকায় প্রতিদিন ভিড় বাড়ছে নেতাকর্মী ও সাধারণ মানুষের। পুলিশ থাকা সত্ত্বেও নিরাপত্তা কিছুটা বিঘ্নিত হওয়ায় এই উদ্যোগকে প্রয়োজনীয় হিসেবে দেখা হচ্ছে।
দলের নেতারা মনে করছেন, খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা ও গণসমর্থনের বাস্তব প্রতিফলনই এই নিরাপত্তা ব্যবস্থা।












