রাজধানীর সিদ্ধেশ্বরীর এক মেডিকেল ক্যাম্পে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনে অংশ নেওয়া কিছু প্রার্থী ধর্মীয় আবেগ ব্যবহার করে জান্নাত–জাহান্নামের কথা বলছেন, কিন্তু এতে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না।
তিনি অভিযোগ করেন, যারা একসময় বাংলাদেশ চাইত না, সেই জামায়াত এখন ভোট চাইছে। তাদের ‘ধর্ম বিকৃতকারী ও অসভ্য দল’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আর বিভ্রান্ত হবে না।
আব্বাস বলেন, আওয়ামী লীগ দুর্বল হওয়ায় এরা মাথাচাড়া দিয়ে উঠেছে। অনুষ্ঠানে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।














