বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

পুতিনের শান্তি সংকেত—ইউক্রেন যুদ্ধে সমঝোতার নতুন আলো?

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—এ দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, পুতিনের সঙ্গে তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকের পর এ ধারণা স্পষ্ট হয়েছে।

মস্কোতে ওই বৈঠকে ওয়াশিংটনের সংশোধিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। ট্রাম্প জানান, পুতিন সমঝোতায় আগ্রহী হলেও সিদ্ধান্ত দুই পক্ষের ওপরই নির্ভর করবে।

রুশ পক্ষ বলছে, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সমাধানে আগ্রহ দেখাচ্ছে। তবে ক্রেমলিন জানিয়েছে, পাঁচ ঘণ্টার আলোচনার পরও চূড়ান্ত সমঝোতা হয়নি।

 

সর্বশেষ - সর্বশেষ