বুধবার , ১৩ মে ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

লামার সরইয়ে ট্রাফিক অভিযানে সাময়িক উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

প্রতিবেদক
মোঃ জাহিদ হাসান
মে ১৩, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানে মঙ্গলবার (১২ মে ২০২৬) সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান হয়েছে।জানা যায়, সড়কে বেপরোয়া গতি,ফিটনেসবিহীন গাড়ি,নাম্বারবিহীন ও নিয়মবহির্ভূত যান চলাচল বন্ধে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করছিল। বেলা ১১টার দিকে চারটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হলে কয়েকজন চালক আপত্তি জানান। মামলাকৃত যানবাহনের মধ্যে ছিল দুটি কাটা জিপ, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল।ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় কিছু চালক মামলা গ্রহণে অনীহা প্রকাশ করলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কয়েকজন চালক আন্দোলনের চেষ্টা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে সরই পুলিশ ক্যাম্পের ইনচার্জ আতিকুর রহমান ও লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ আশিক রহমান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে প্রশাসনের উদ্যোগে চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত চালকরা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে দুঃখ প্রকাশ করেন এবং প্রশাসনের কাছে ক্ষমা চান।আলোচনার মাধ্যমে সরকারি নিয়ম অনুযায়ী ‘উপায়’ অ্যাপসের মাধ্যমে মামলার নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ আশিক রহমান জানান, অভিযানে মোট ২৮ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, “বিশেষ করে বেপরোয়া গতি, নাম্বারবিহীন যানবাহন ও অবৈধ চলাচলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সড়কে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে।”

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ নির্বাচনে ঢাকাসহ বিভিন্ন জেলায় ভোট দেবেন বিএনপির শীর্ষ নেতারা

সমমনাদের আসন বণ্টনে চূড়ান্ত সমঝোতায় ব্যস্ত বিএনপি

নির্বাচন সামনে রেখে ৬৪ জেলায় এসপি বদলি নির্ধারণ

জমকালো আয়োজনে প্রকাশিত ২০২৬ বিশ্বকাপ সূচি

জামায়াত ও আওয়ামী লীগ পরস্পরের অস্তিত্বনির্ভর শক্তি: মাহফুজ আলম

দুর্নীতি মামলায় রেহেনার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার, মেগা প্রজেক্ট নয়—তারেক রহমানের নতুন বার্তা

ঈদের মতো উৎসব চলছে, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, তবুও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে

প্রথমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান