রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ।
তারেক রহমান জানান, জনগণ কথার ফুলঝুরি নয়, সমাধানভিত্তিক পরিকল্পনা চায়। শিক্ষা, ফ্যামিলি কার্ড, টেকনিক্যাল ইনস্টিটিউশন এবং সামাজিক সুরক্ষা—সব ক্ষেত্রেই বিএনপির বিস্তারিত রোডম্যাপ রয়েছে।
তিনি বলেন, দলের নয়, আইনের ভিত্তিতে বিচার হবে এবং দুর্নীতি দমনে বিএনপির ইতিবাচক রেকর্ড রয়েছে। ঐক্য ছাড়া দেশ এগোবে না—এ মন্তব্য করে তিনি তরুণদের ভাষা ও ভোকেশনাল দক্ষতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেন।














