বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

শিক্ষকদের আন্দোলনে বিএনপির নীতিগত সমর্থন

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

শিক্ষকদের চলমান আন্দোলনকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার এক প্রেস বিবৃতিতে দলটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু জানান, বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, শিক্ষকদের চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি ও চাকরির স্থায়ীকরণের উদ্যোগ নেবে।

সর্বশেষ - সর্বশেষ