শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

নির্বাচন ভবনে প্রার্থীদের আপিল শুনানিতে উত্তেজনা, ইসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ

সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকে ঘিরে ঢাকার নির্বাচন কমিশন ভবনে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়ন নিয়ে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আপিল শুনানির সময় এই পরিস্থিতির উদ্ভব হয়।

শুনানিকালে আইনজীবীদের ব্যাখ্যা গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন–এর নেতৃত্বে কমিশন বিরতিতে গেলে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা মঞ্চের সামনে জড়ো হন। এ সময় বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরে কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী আবুল হাসনাত আপত্তি জানালে উত্তেজনা চরমে পৌঁছায়। আইনজীবী ও প্রার্থীদের হস্তক্ষেপে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিরতির পর শুনানিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের আচরণ এড়াতে সবাইকে সতর্ক করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, নির্বাচনী তৎপরতায় গতি বাড়ল

আইনি স্বীকৃতি পেলো অন্তর্বর্তী সরকার—আপিল বিভাগে লিভ খারিজ

রাজধানীতে রাতভর ককটেল বিস্ফোরণ–অগ্নিসন্ত্রাস

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি, যুবশক্তির দুই নেতা সাময়িক অব্যাহতি

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ১৫ হাজার পুলিশ মোতায়েন, নিরাপত্তা শঙ্কা নেই বললেন ডিএমপি কমিশনার

১৪ মার্চ ইমাম-মোয়াজ্জিনদের ভাতা কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আলেম-ওলামাদের সমর্থনে কৃতজ্ঞতা, সঠিক পথনির্দেশের প্রত্যাশা তারেক রহমানের

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, নির্বাচনের পর ফুলেল শুভেচ্ছা বিনিময়

ঈদযাত্রা নিরাপদ ও চাঁদামুক্ত রাখার ঘোষণা পরিবহন নেতাদের

আজই তফসিল আসতে পারে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে চূড়ান্ত আলোচনায় ইসি