বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

নজরুলই প্রথম ভারতবর্ষের স্বাধীনতা দাবী করেন

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

জাতীয় কবিতা পরিষদের ৪৭তম নিয়মিত কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে রাজধানীর কাজল মিলনায়তনে। এতে “সাংবাদিকতায় কবি ও কবিতা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী।

তিনি জানান, কাজী নজরুল ইসলামই প্রথম কবি যিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ১৯২২ সালের ১৩ আগস্ট নবযুগ পত্রিকায় ভারতবর্ষের স্বাধীনতার দাবিতে প্রকাশিত তার সম্পাদকীয়তে ব্রিটিশ সরকার মামলা করে এবং এক বছর কারাভোগ করতে হয়। নজরুল ১৯৪১ সালে নবযুগ পত্রিকায় ৩৫০ টাকায় চাকরি নেন, যা বর্তমান প্রায় সাড়ে তিন লাখ টাকার সমান।

অনুষ্ঠানে কবি মোহন রায়হান ও এবিএম সোহেল রশীদ সাংবাদিকতা ও কবিতার সংযোগ তুলে ধরেন। মতিন বৈরাগী, কামার ফরিদ, শাহীন চৌধুরী প্রমুখ কবিরা কবিতা পাঠে অংশ নেন। বক্তারা উল্লেখ করেন, অতীতে কবিরা সাংবাদিকতায় যোগদানের মাধ্যমে পত্রিকার মান বৃদ্ধি করতেন, কিন্তু বর্তমান সময়ে অনেক মিডিয়া কবিদের ব্যবহার করছে ঢাল হিসেবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত