সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রাজধানীতে রাতভর ককটেল বিস্ফোরণ–অগ্নিসন্ত্রাস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ণ

রাজধানীসহ বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটে, রোববার রাতে শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসা, এনসিপি কার্যালয়, বাড্ডা, কেরানীগঞ্জ, বাংলামটর, মতিঝিল, ফার্মগেট ও মহাখালীসহ অন্তত ১৫টির বেশি স্থানে ককটেল নিক্ষেপ হয়।

ঢাকার বাইরে কিশোরগঞ্জ, গাজীপুর ও ধামরাইয়েও অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে, যদিও বড় কোনো ক্ষতি হয়নি।

নাশকতা ঠেকাতে ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন—পুলিশ বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কিংবা আগুন দিলে হামলাকারীর বিরুদ্ধে সরাসরি গুলি চালানো হবে।

সর্বশেষ - সর্বশেষ