সচিবালয়ে নন–ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে তাঁর কার্যালয়ে প্রায় চার ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থ বিভাগ চত্বরে স্লোগান আর অবস্থান নিয়ে উত্তেজনা ছড়ায়।
কর্মচারীদের দাবি, অন্য দপ্তরের মতো সুবিধা তাঁরা পান না, অথচ রাত পর্যন্ত অফিস করতে হয়। আশ্বাস পেলেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার প্রজ্ঞাপন হতে পারে। তবে আন্দোলনকারীরা আজই সিদ্ধান্ত চান। এর আগে রেশন ও ভাতার দাবিতেও তারা একইভাবে আন্দোলন করেছিলেন।














