বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

ঢাকার লালমাটিয়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে আজ “সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ভয়েস আয়োজন করেছে এই কর্মশালা। অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন যে, ডিজিটাল নিরাপত্তা কেবল প্রযুক্তি বিশেষজ্ঞদের বিষয় নয়, সাংবাদিক ও অধিকারকর্মীর সাথেও তা ঘনিষ্ঠভাবে জড়িত।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “ডিজিটাল পরিসরে রাষ্ট্র, কর্পোরেট সংস্থা বা ব্যক্তি পর্যায়ের নজরদারি, হয়রানি ও নিপীড়নের ঘটনা বেড়ে চলেছে। তাই নিজেকে নিরাপদ রাখতে ডিজিটাল নিরাপত্তার বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি।”

কর্মশালায় ভয়েস-এর উপ-পরিচালক মুশাররাত মাহেরা ডিজিটাল সুরক্ষার কৌশলপত্র উপস্থাপন করেন। তিনি বলেন, “নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাদের পেশাগত যোগাযোগ সুরক্ষিত ও নিরাপদ থাকে।”

প্রশিক্ষণে অংশ নেন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা তরুণ সাংবাদিক এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বৃষ্টিতে কাদায় ভোগান্তি, ঢাকার পশুর হাটে কমেছে গরুর দাম দাবি ব্যবসায়ীদের

জামালপুরে মনোনয়ন বিতর্কে অস্থিরতা, তবু মাঠে গতি বাড়াচ্ছে বিএনপি

ঢাবিতে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল

বিদেশি অপারেটর প্রসঙ্গে বন্দর–নিরাপত্তা প্রশ্ন তুললেন রিজভী

বন্দী বিনিময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি সাবেক উপমন্ত্রী দুলুর

হাওরাঞ্চলে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত, সকাল ৮টায় আয়োজন

পিঠের চামড়া তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার, সপরিবারে আমন্ত্রিত প্রধানমন্ত্রী তারেক রহমান