বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার, মেগা প্রজেক্ট নয়—তারেক রহমানের নতুন বার্তা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের টাকাকে মেগা প্রজেক্টে নয়, শিক্ষায় ও দক্ষ জনবল তৈরিতে বিনিয়োগ করা হবে। তিনি মনে করেন, অস্বচ্ছ মেগা প্রজেক্টে দুর্নীতি বাড়ে, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

রাজধানীর খামারবাড়িতে বিএনপি আয়োজিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, স্বৈরাচারের সময়ে শুধু রাজনৈতিক কর্মী নয়, সাধারণ মানুষের মানবাধিকারও লঙ্ঘিত হয়েছে। বিএনপি মানবাধিকার হরণের পুনরাবৃত্তি চায় না।

তিনি আরও জানান, ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সাবলম্বী করা ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার বেশিরভাগই নারী হবে। শিক্ষাখাতে বিএনপির উদ্যোগের সুফল দেশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - সর্বশেষ