গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নির্বিকার ভূমিকা চরম নিন্দনীয়। চলতি বছর ২৫১ জন মানুষ ডেঙ্গুতে মারা গেছে, সরকারি হিসাব অনুযায়ী ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রকৃতপক্ষে আক্রান্তের সংখ্যা আরও বেশি। সরকারি হাসপাতালেও চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে।
নেতৃবৃন্দ বলেন, সরকারের পরিকল্পিত ভূমিকা না থাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে ডেঙ্গু চিকিৎসার বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।













