শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

মোহাম্মদপুরে গভীর রাতে সেনা হানা, অস্ত্র-মাদকসহ ধরা পড়ল চার অপরাধী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ

মোহাম্মদপুর ও আদাবরে গভীর রাতে সেনা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারদের মধ্যে দুজন চিহ্নিত কিশোর গ্যাং সদস্য। তাঁদের কাছ থেকে একটি দেশীয় সামুরাই অস্ত্র উদ্ধার করা হয়। ছিনতাই ও ডাকাতির অভিযোগে অভিযুক্ত এই দুই যুবক পালাতে গিয়ে আহত হন।

অন্য অভিযানে জেনেভা ক্যাম্প এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা ও নগদ অর্থসহ দুজন মাদক ব্যবসায়ী আটক হন।

সব আসামি ও উদ্ধারকৃত আলামত মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত